আমাদের কথা খুঁজে নিন

   

সম্মানীত অভিভাবকগণের প্রতি.. (রিপোস্ট)

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়। ১। পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় না থেকে প্রতিদিনই আপনার সন্তানের লেখা-পড়ার খোঁজ নিন। ২। তার পড়ার টেবিলে রোজ একবার হলেও তাকে সঙ্গ দিন।

৩। তার বিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। ৪। তার সমস্যগুলো বোঝার চেষ্টা করুন। তাকে সিলেবাস বুঝতে সাহায্য করুন।

তা না করে সারাক্ষণ পড়, পড়িস না কেন? এধরণের অভিযোগ করবেন না। ৫। তাকে খোঁটা দেবেন না। যেমন: তোর জন্য এত টাকা খরচ করি, আমরা কত কষ্ট করে লেখা-পড়া করেছি, তোরা এত আরামে থেকেও পড়িস না। ৬।

তার বন্ধুদের চিনুন, তাদের সাথে ঘনিষ্ট হোন, মাঝে মাঝে তাদেরকে আপ্যায়িত করুন, তাদের পড়াশোনার খোঁজ নিন। ৭। তাকে ক্লাসে মনযোগি হতে, ক্লাস থেকে পড়া বুঝে আসতে, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে, প্রাইভেট না পড়তে উৎসাহ দিন। ৮। আপনার সন্তানের বন্ধু হবার চেষ্টা করুন, শাসন ও করতে পারবেন।

শুধু শাসক হতে চাইলে সব হারাবেন। ৯। তার ভেতরের প্রতিভা, জোঁক প্রবণতা বোঝার চেষ্টা করুন, সে অনুযায়ী ক্যারিয়ার গড়তে সাহায্য করুন। ১০। মনে রাখবেন, আপনার সন্তান আপনার প্রতি আল্লাহর অনেক বড় নিয়ামত।

নিয়ামতের শুকরিয়া আদায় করুন। তাকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হউন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.