আমাদের কথা খুঁজে নিন

   

নিউজ উইক র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮৮ নম্বরে, স্কোর ৫৮.৬

১০০ দেশ নিয়ে করা নিউজউইক র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে সার্বিকভাবে শ্রীলংকা ও ভারত এগিয়ে রয়েছে। শ্রীলংকা ৬৬ নম্বরে, ভারত ৭৮। আর বাংলাদেশের অবস্থান ৮৮। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে, স্কোর ৫৮ দশমিক ৬। শ্রীলংকা ও ভারত যথাক্রমে ৬৬ ও ৮৮ নম্বরে।

স্বাস্থ্যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে রয়েছে ৮২ নম্বর অবস্থানে, অর্জিত স্কোর ৫১ দশমিক সাত। আর শ্রীলংকা যথারীতি এগিয়ে রয়েছে ৬১ নম্বরে। জীবনযাত্রার মানে বাংলাদেশের পিছিয়ে থাকার অন্যতম কারণ ধনী ও গরিবদের মধ্যে বিশাল অর্থনৈতিক ব্যবধান। অর্থনীতির বিশ্বায়ন, পোশাক খাতে সাফল্য ও ভালো অর্থনীতি প্রবৃদ্ধির হার সত্বেও একটি শ্রেণীর হাতে বিশাল অর্থ ভাণ্ডার কারণে নিউজউইকের দৃষ্টিতে জীবনযাত্রার মানে বাংলাদেশের অবস্থান ৮৬ নম্বরে, স্কোর ৪৮ দশমিক পাঁচ। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৭৬ নম্বরে, স্কোর ৪৭ দশমিক এক।

অর্থনীতির গতিশীলতা ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৮৮ নম্বরে, অর্জিত স্কোর ৩১ দশমিক এক। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.