আমাদের কথা খুঁজে নিন

   

সিডি বা ডিভিডি কপি করতে পারছেন না?

অনেক সময় সিডি বা ডিভিডি পুরোনো হয়ে গেলে বা বেশি বেশি চালালে সিডি বা ডিভিডির ফাইলগুলো নষ্ট হয়ে যায়। তখন আর সেগুলো কপি হয় না। আপনার অনেক দরকারি তথ্য হয়তো কোনো সিডি বা ডিভিডিতে জমা (কপি) করে রেখেছেন, কিন্তু সেই সিডি বা ডিভিডি যদি আর ওপেন না হয়, অর্থাৎ সেই তথ্যগুলো যদি আর পড়া না যায়, তাহলে অনেক সমস্যায় পড়তে হয়। আপনি চাইলে ছোট একটি সফটওয়্যারের সাহায্যে সেই নষ্ট সিডি বা ডিভিডির ফাইলগুলো কপি করতে পারেন। এর জন্য প্রথমে http://www.recoverytoolbox.com/cd.html ঠিকানা থেকে মাত্র ৬৫৫ কিলোবাইটের রিকভারি টুলবক্স সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে (ডাউনলোড) ইনস্টল করে ওপেন করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডি ড্রাইভটি দেখা যাচ্ছে। এখন পরপর দুবার Next-এ ক্লিক করলে দেখবেন, আপনার সিডি বা ডিভিডির ফাইলগুলো দেখা যাচ্ছে। এখন সব ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে সব বক্সে টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। অথবা নির্দিষ্ট কিছু ফাইল কপি করতে চাইলে বাঁ পাশ থেকে নির্দিষ্ট বক্সগুলোয় টিক চিহ্ন দিয়ে Save-এ ক্লিক করুন। ফাইলগুলো কপি হওয়ার পর সি ড্রাইভে গিয়ে দেখবেন CDRestored ফোল্ডারের ভেতর ফাইলগুলো সেভ হয়েছে এবং সেগুলো ঠিকমতোই আছে। —মো. আমিনুর রহমান (প্রথম আলো থেকে কপি করা, কাজে লাগতে পারে এই ভেবে দিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.