সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সামুতে আসি আজ প্রায় ২ বছর হল (যদিও রেজিঃ করেছি ৩-৪ মাস আগে)। কালের আবর্তে অনেক কিছুই পরিবর্তন হয়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কিন্তু আমি সামুতে দেখলাম কতিপয় ব্লগার অযথা গালাগালি এবং নোংরা বাক্য ব্যবহার করে ব্লগের পরিবেশকে কলুষিত করছে। অনেক অনুরোধ সত্ত্বেও তারা নোংরা ভাষা ব্যবহার থেকে বিরত থাকছেনা।
আমি বলব, ভাইগণ আমরা এখানে ভিন্ন দল, ভিন্ন মত, ভিন্ন ধর্মের অনেক ব্লগার ই আছি। কারো সাথে কারো কথার মিল, মতের মিল না-ই হতে পারে। কিন্তু তাই বলে আমাদের গালাগালি করতে হবে কেন!!!!আমার মনে হয়-গালাগালির মানে হল আপনার দুর্বলতা প্রকাশ করা। আপনি যুক্তিতে না পেরে যদি গালাগালি করেন তাহলে আপনার সংকীর্ণ মনোভাবের পরিচয় ই ফুটে উঠে।
পৃথিবীতে আমরাই একমাত্র বীরের জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণোৎস্বর্গ করেছি।
আমাদের মতো গরীব, অসহায় দেশে গর্ব করার মতো যে গুটিকয়েক বিষয় আছে-আমাদের মাতৃভাষা তাদের মাঝে অন্যতম। আসুন আমরা অযথা গালাগালি করে ব্লগের পরিবেশ নষ্ট না করি, একটু সহনশীল হই, কাউকে গালমন্দ করতে চাইলে ভদ্র ভাষায়ও তা করা সম্ভব। সালাম, রফিক, বরকত যে ভাষার জন্য রক্ত দিয়েছেন সেই ভাষার মর্যাদা যদি আমরা রক্ষা করতে না পারি তবে জাতি হিসেবে এর চাইতে বড় পরাজয় আর কিছু হতে পারেনা। আমরা এখানে যারা আছি সবাই কমবেশী শিক্ষিত। আর আমরা যদি এমন করি, আমাদের পরবর্তি প্রজন্মকে আমরা কি শিক্ষা দিব।
আসুন ২১ শে ফেব্রুয়ারির কথা স্মরণ করে হলেও আমরা সুস্হ ধারার ব্লগিং করি।
হ্যাপি ব্লগিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।