চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
রোম যখন পুড়ছিল নীরু তখন বাশী বাজাচ্ছিল।
বিভিন্ন প্রাকিতিক দুর্যোগে দেশের মানুষের প্রান উষ্ঠাগত।
বন্যার প্রকোপ কমলেও ভোগান্তি বাড়তে শুরু করেছে, লক্ষ কোটি অসহায় মানুষের। অন্ধকার অনিশ্চিত ভবিষত এখন এদের সামনে।
বলা হয় পৃথিবীর ইতিহাসে এমন ম্যাস পয়জনিং আর কোথায় ঘটেনি যা এখন আমাদের দেশে আরসেনিকের রূপ ধরে কোটি মানুষের প্রান হরনে উদ্যত হয়েছে।
আবার পৃথিবী উত্তপ্ত হয়ে উঠায় বাংলাদেশ তলিয়ে যাবার আশংকাটিও প্রবল হতে শুরু করেছে।
ডায়েরিয়া, ডেংগু, জন্ডিস, আরো কত রোগ বালাইও রয়েছে, কোনটি যে কোন সময় মহামারির রূপ ধরে তা বোঝার আগেই কিছু লোকের ইহলোকের ইতিকথা রচিত হ্য়ে যায়।
এসব কিছুই মানুষ সহজেই মোকাবিলা করতে পারত সংঘবদ্ধ হলে, পরষ্পর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঐক্যতার তানে সুর মোর্ছনা তুললে।
বিপরীতে প্রাকিতিক দুর্যোগের সাথে যোগ হয়েছে মানুষ সৃষ্ট ভয়ংকর সব দুর্যোগের।
দুর্নীতির গাছটি শাখাপ্রশাখা মেলতে মেলতে এখন প্রায় সবকিছুই ছেয়ে ফেলেছে।
সত্য যে সুর্য তার আলোও এখন আমাদের কাছে আর পৌছাতে পারে না।
রাজনীতিকরা রাজনীতি শেষ দুটো অক্ষর বাদ দিয়ে প্রথম দুটোর পুজা আর্চনায় বসেছেন, তাদের জন্য সাধারনেরা আর বিবেচ্য নয়।
মুনাফালোভীরা মুনাফা লোটছে শুধু মানুষের স্বার্থ নয় মানুষকেও বলি দিয়ে।
ধর্ম ব্যবসায়ীদের বদৌলতে ধর্ম আর ধর্মের নয় অধর্মের কারন হচ্ছে।
আর এসব কিছুই মানুষের নৈতিকতাকে নামিয়ে আনতে আনতে পশুর লেবেলেরও নিচে নামিয়ে এনেছে।
যদিওবা প্রাকৃতিক দুর্যোগ একসময় হয়তবা কাটিয়ে উঠা যায় কিন্তু মানুষ সৃষ্ট এ দুর্যোগের কোন শেষ নেই, এরজন্য চাই, মানুষের মননের, চিন্তাধারার আর চরিত্রের উন্নতি।
যা করা সহজ কিন্তু তাও এখন পরিনত করা হয়েছে কঠিন আর দূঃসাধ্য কাজে।
এতসব কিছুর পরও সামহ্যোয়ারইনের কিছু নীরু আছেন যারা বিষের বাশী বাজিয়েই যাবেন আর নাচাবেন কিছু বোকা ব্লগারদের (আমিও এদের একজন), দেশপ্রেম, স্বাধীনতা, ধর্ম, সেকিউলিরিজম এদের ঢাল হয়ে থাকবে। এরা বিজ্ঞ, জ্ঞান বিজ্ঞানে অনেকটুকু পথ এগিয়ে গেছেন, তাই আমাদের মত মুর্খ লোকদের নাচানো তাদের কাছে আংগুলের চুটকির মত সহজ কাজ।
তারা ইচ্ছে করলেই আমাদের পথ দেখাতে পারেন, সত্যের পথ, যে পথের পাথেয় হবে সংযম, সংহতি, শান্তির আর যে পথে আমরা হাটব একসাথে, মোকাবেলা করব সব অসুন্দরের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।