আমাদের কথা খুঁজে নিন

   

বার্লিনের রাস্তায় এক রাতে (সদ্য প্রসূত কোবতে)

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........." আগে একটা সময় ছিল, প্রতি রাতে একটা করে কবিতা লিখতাম। আজ অনেকদিন পর লিখলাম, হয়ত প্রেমের কবিতা পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে আপনার, যাক, আজকে লজ্জার তোয়াক্কা না করেই জীবনের এই প্রথমবারের মত সামুতে একটু আগে প্রসব করা কবিতাখানি দিয়েই দিলাম- বার্লিনের রাস্তাগুলোতে তখন শুধু সোডিয়াম বাতিগুলো জ্বলছিল আমি আর তুমি ঠিক তখন পাশা-পাশি হাঁটছিলাম ফুটপাথ ধরে গোটা বার্লিন তখন নিঝুম নিস্তব্ধতায় অবগাহন করছিল আমি আর তুমি সেই মৌনতায় কি এক অদ্ভূত ভালবাসায় কোথায় যেন হারিয়েছিলাম অন্ধকারে। সে রাতে আমি আর তুমি পাশাপাশি হাঁটছিলাম, গোটা বার্লিন তখন নিরব,নিঝুম ক্লান্ত মানুষগুলো ঘুমাচ্ছিল না বলা অনেক কথা নিয়ে আমি আর তুমি না বলা জমানো ব্যাথা নিয়ে হাঁটছিলাম কেউ কোন কথা বলছিলাম না, অথচ বুকের গভীরে কেন জানি চিনচিনে একটা অনুভূতি, ঠিক যেমন অনেক আকাঙ্খা,অনেক আশা আর অনেক সংগ্রামের পর কোন কিছু পাবার অনুভূতি, বার্লিনের রাস্তাইয় সে রাতে শুধু সোডিয়াম লাইট জ্বলছিল। বলতে পার? কতদিন পর সে রাতে তোমার হাতটি আমি ধরেছিলাম? আমি আর তুমি কত দিন পরে হাত ধরে পাশাপাশি হাঁটছিলাম, কত দিন পরে আমি আর তুম অন্ধকারে অবগাহন করছিলাম? হয়ত হিসেব নেই, বার্লিনের ব্যস্ত শহরে আমি ব্যস্ত ছিলাম, তুমি হয়ত অন্য কোন কোথাও,হয়ত পাশেই কোথাও। তবে এটুকু বলতে পারি তোমার হাসিমাখা মুখটুকু আমি অনুভব করেছি প্রতিটি মুহুর্ত, সেই মুহুর্তগুলোর হিসেব আমার কাছে আছে।

তবে আজ কেন বার্লিনের রাস্তায় পাশাপাশি আমি আর তুমি, অনুভব করছি আমি ভাল নেই তুমি, হাসি নেই তোমার মুখে? সে রাতে শুধু সোডিয়াম লাইট জ্বলছিল, বার্লিনের রাস্তায় আমি আর তুমি পাশা-পাশি, দুজনার হাত ধরে অনেকটা দূর। সে রাতে আমি আর তুমি কোন কথা বলিনি, এমনকি বহুদিনের আবেগে তোমাকে জড়িয়ে ধরে চুমুও খাইনি, না সেদিন সূচনার অভাব ছিল না, বহু কষ্ট ছিল, বহু কথা ছিল শুরু করার জন্য,তারপরেও আমি বলিনি, শুধু তোমার কোমল হাতটি ধরেছিলাম শক্ত করে, ভয় ছিল হয়ত আবার জীবন থেকে ছিটকে যাবে তুমি। তোমার হাত ধরে সে রাতে বার্লিনের রাস্তায় অনেকটা পথ হেঁটেছিলাম আমি আর তুমি, দু-জনের আবেগ প্রতিটা পদক্ষেপের সাথে ঘনীভূত হচ্ছিল সেটা দুজনেই খুব ভাল বুঝতে পারছিলাম, যেকোন সময় দুজনের যেকোন একজন যে ফেটে পড়বে তাও দুজনেই অনুভব করছিলাম, তবুও আমি তোমার হাতটা ধরে এক অন্যরকম অত্যুক্ত ভালবাসা অনুভব করছিলাম। আমি আর তুমি সেদিন বার্লিনের রাস্তায় হাঁটছিলাম অনেকটাদূর এসে শহরতলি ছাড়িয়ে নির্জন এক মেঠোপথ পর্যন্ত গিয়েছিলাম না, সেখানে সোডিয়াম লাইট ছিল না, ছিল না ঘুমন্ত মানুষের বাস আমি আর তুমি ছিলাম সেখানে, কোন পুর্নিমা ছিল না সেদিন, অন্ধকারে আমি আর তুমি হাটছিলাম শুধু দু’জনার হাতটা ধরে। হঠাত করে তোমার নিশ্বাস যেন ভারি হয়ে আসল, পথচলা যেন শ্লথ হল কিছুটা বুঝতে পারছিলাম, কথা বলার সময় হয়েছে, কিন্তু আমার শার্টের কলার খামচে গুমরে কেঁদে ওঠা তোমার ঐ ফর্সা স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম, পৃথিবীর সমস্ত ভালবাসা, সমস্ত ঘন আবেগ যেন সেই রাতে বার্লিনের সেই মেঠোপথে আমার মনে এসে উপস্থিতির জানান দিল।

কোন ভাষাই এল না মুখে, আমার মনটাও তখন ঠিক থক থকে জেলীর মত হয়ে গিয়েছিল, না, আমি কাঁদিনি সে রাতে আমি কাঁদতে পারিনি, আমার অন্তরটাও দেখাতে পারিনি তোমাকে, শুধু আর একটু শক্ত করে তোমার হাতটা ধরে রেখেছিলাম। সে রাতে আমাদের কাউকেই আর কথা বলতে হয়নি, মুখ দিয়ে একটি শব্দও বের করতে হয়নি, শুধু আমারা দু’জনে হাতটি ধরে পাশাপাশি হাঁটছিলাম বার্লিনের রাস্তায়, নিরব নিস্তব্ধ রাস্তায়, শুধু সোডিয়াম লাইটগুলো জ্বলছিল আগের মতই। আমি আর তুমি সেদিন হেঁটেছিলাম বার্লিনের রাস্তায়,অনেকটা দূর অদ্ভুত এক অন্যরকম আবেগ আর ভালবাসা নিয়ে, দুজনের হাতটি ধরে। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। বিরক্ত করার জন্য দুখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।