আমাদের কথা খুঁজে নিন

   

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে মাদক বিরোধী শপথ

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীরা মাদক বিরোধী শপথ গ্রহণ করেছে। রবিবার কয়েকশত ছাত্র-ছাত্রী শপথ গ্রহণ করে। তারা দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে সমস্বরে তারা শপথ নেয় জীবনে কোনদিন নিজেরা মাদক স্পর্শ করবেনা এবং অন্যদেরকেও মাদক থেকে নিবৃত্ত করার চেষ্টা করবে। এর আগে কলেজ মিলনায়তনে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. আলী হোসেন চৌধুরী। মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল মোতালেব, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক সালেহ উদ্দিন চৌধুরী। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিফাত জান্নাত পুস্প, ফারুকুল ইসলাম সবুজ, মো: আল আমিন, জান্নাতুল ফেরদৌস তানিয়া, মো: কুতুব উদ্দিন জয়, পংকজ গণ, মো: শরিফুল ইসলাম ও মাসুম রানা শান্ত। সভায় বক্তরা মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন এবং মাদকাসক্তি সারা বিশ্বে এক মারাÍক অবস্থা সৃষ্টি করেছে, তার থেকে মুক্তির জন্য পিতা-মাতা, আÍীয়-স্বজনকে ভূমিকা রাখার আহবান জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।