আমাদের কথা খুঁজে নিন

   

টাকার কি এতই দরকার??? কাপড় খুলে স্টেজে উঠতে হবে????

চলতে চলতে হয়ত একদিন পৌছে যাব। বৈশাখী টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড। টিভি ও চলচ্চিত্রের তারকাদের উপস্থাপনা ও অংশগ্রহনে দেখানো হচ্ছে অনুষ্ঠানটি। অন্য চ্যানেলের ফাকে ফাকে মাঝে মাঝে দেখছিলাম অনুষ্ঠানটি। হঠাৎ দেখলাম লাক্স তারকা মীম একটি গানের সাথে পারফর্ম করছেন। হাসন রাজার একটি বিখ্যাত গান "নেশা লাগিল রে"। কিন্তু গানের সুর যথাসম্ভব বিকৃত। আর আমাদের বিখ্যাত লাক্স সুন্দরী নিজেকে ক্যাটরিনা ভেবে অথবা নিতান্ত টাকার প্রয়োজনে (হতেও পারে) কাপড় যথাসম্ভব কমিয়ে মঞ্চের উপর লাফাচ্ছেন। তিনি লাক্স তারকা হওয়ার কোন এক সাক্ষাতকারে বলেছিলেন, এমন কাজ করব যা বাবা মা র সাথে বসে একসাথে উপভোগ করতে পারি। আমার প্রশ্ন হল আজকের এই পারফর্মেন্স কি তিনি তার বাবা মার সাথে উপভোগ করতে পারবেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.