বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
নওগাঁয় কলেজ ছাত্রীর অশ্লী¬ল ছবি ইন্টারনেটে প্রচার করায় বুধবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হিরা মণ্ডল (৩০) জেলা শহরের পার-নওগাঁ সরদার পাড়া মহল্লার মুনছুর মণ্ডলের ছেলে।
সদর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক জানান, কিছুদিন আগে হিরা মণ্ডলের সঙ্গে একই এলাকার এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরপর হিরা মেয়েটির কিছু অশ্লীল ছবি তুলে তা ইন্টারনেটে প্রচার করে।
এ ব্যাপারে মেয়েটির বাবা নওগাঁ সদর থানায় অভিযোগ করলে পুলিশ হিরাকে গ্রেপ্তার করে।
হিরা মণ্ডলের মত কু মন মানসিক সম্পন্ন ছেলেদের কি ধরনের শাস্তি হয়া উচিৎ বলে আপনারা মনে করেন।
সুত্রঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।