ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা
আঠারোই এপ্রিল – সিলভিয়া প্লাথ
বিগতদিনের আমার সব শ্লেষ্মা
আমার করোটির খুপরিতে গলছে।
আর যদি আমার পাকস্থলী সঙ্কুচিত হয়
কোনও বোধগম্য ঘটনার কারনে
গর্ভধারন কি পেটের অসুখ
আমি তোমার কথা ভাবব না।
অথবা ঘুমের কারণে
সবজে পনিরের চাঁদের মতন অনিয়মিত
যেহেতু খাবারের জন্য
বেগুনি পাতার পুষ্টি
এসবের জন্য।
আর অল্পখানি ভয়ঙ্কর ঘাসের স্তুপ
আকাশে কি গাছের চূড়ায়।
একটি ভবিষ্যৎ নষ্ট হয়েছে গতকাল
সহজে আর চিরকালের জন্য
গোধূলিতে টেনিস বলের মতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।