আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরে দেয়াল চাপায় স্কুলছাত্রের মৃত্যু

রোববার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ ঘটনায় নিহত ফয়সাল আহমেদ (১২) স্থানীয় তরিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।
ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য  শহিদুল ইসলাম জানান, ভারি বর্ষণের কারণে তাদের ঘরের মাটির দেয়াল দুর্বল হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর রাত সাড়ে ৯টার দিকে দেয়াল ভেঙে পড়ে। মাটি সরিয়ে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন খবরটি শুনেছেন বলে জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.