স্বপ্নবিলাসি বলেই বেচে আছি সাইদীকে চাঁদে দেখা গেছে কিনা যায় নাই, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই । । তবে আমি যতটুকু জানি কোনো কোনো ব্যক্তি বিশেষকে এত বেশি মর্যাদা দেয়া যে, তাকে আকাশে-বাতাসে আবিস্কার করার চেষ্টা করা হবে, এটা নিশ্চিত শিরক । । আমার খুব কষ্ট হচ্ছে আমাদের ঈমানের এতো দুর্বল ভিত্তি দেখে ।
আমাদের গ্রামের মসজিদের ইমাম এই গুজবটি ছড়িয়ে দিচ্ছে । । ফলশ্রুতিতে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভোরে উঠে চাঁদের দিকে তাকিয়ে ছিল । । ভয়ংকর তথ্য হচ্ছে সকলেই বিশ্বাস করতে শিখল যে তারা সাইদিকে দেখেছে ।
। স্বদেশ ছাড়িয়ে প্রবাসেও ছড়িয়েছে সেই গুজব । ।
সাইদির মত এত বড় ""আউলিয়া'" কে অন্যায় ভাবে ফাসির রায়ের কারনে আল্লাহ তার মুখ চাঁদে প্রতিস্থাপন করে দিয়েছেন "" এই মর্মে সাধারন মানুষকে সাম্প্রদায়িকভাবে উস্কে দেয়া হচ্ছে । ১৪-১৫ বছরের কিশোরদের বুঝানো হচ্ছে সাইদির মত ""মহান" ব্যক্তির জন্য আত্মহুতি দিলে তুমি হবে জান্নাতবাসী পাবে " শহীদি মর্যাদা " , যার কিনা এই বয়সে জ্ঞান আহরনের কথা ।
আমরা এই দেশে জামাত শিবিরের তান্ডব এবং পুলিশের নির্বিচারে গুলি দেখতে চাই না । । আমরা শান্তি চাই । । আজকে গুজবকে ভুল প্রমানিত করতে গেলে আমি হই আওয়ামিলিগার, শাহবাগ নিয়ে কথা বললে হই নাস্তিক , ইসলাম নিয়ে কথা বললে হয় রাজাকার !! এই কী বাকস্বাধীনতা !!
মাননীয় প্রধানমন্ত্রী আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলুন।
। জামাত শিবির যেই সাম্প্রদায়িক প্রপাগুন্ডা চালাচ্ছে তাতে করে দেশ গৃহ যুদ্ধের দিকেই যাচ্ছে । । আপনি দেশবাসীকে আশ্বস্ত এটা ধর্ম যুদ্ধ না । ।
সাধারন মানুষ আজ বড় অসহায় । । যারা দিন আনে দিন খায় , তারা আজ ক্ষুদার্ত । । যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে তারা নিরাপদ নয় ।
শিক্ষা, মানবতা ,সাম্য সহনশীলতা আজ আস্তাখুরে নিক্ষেপিত । আমরা আফগানিস্তান , পাকিস্তান হতে চাইনা , আমরা আমাদের প্রিয় বাংলাদেশকেই চাই । । শান্তিকামী মানুষের জয় হোক । ।
মানবতার জয় হোক । ।
হে , আল্লাহ আমাদের দেশ এবং দেশের মানুষদের নিরাপদে রাখুন ।
জয় বাংলা !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।