কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
আজকের অতিথি ছিলেন ব্যান্ড শিল্পী হামিন আহমেদ।
আজকে ওনার নতুন পরিচয় পেলাম- উনি সাবেক প্রথম শ্রেণীর ক্রিকেটার।
মোহামেডান, সূর্যতরুণ ও আজাদ বয়েজে খেলেছেন শুনলাম।
অনুষ্ঠান চলাকালে আমার আরেক প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু ফোন করেছিলেন।
দুইজনের কথায় একই আক্ষেপ- বিশ্বকাপের থিম সং টি ভাল হয়নি।
দুইজনই বললেন- মাইলস, এলআরবি, নগর বাউলের মত এত জনপ্রিয় ব্যান্ড ও খ্যাতিমান শিল্পী থাকা সত্ত্বেও বিশ্বকাপের মত এত বড় আসরে কোন অবদান রাখার সুযোগ পেলেন না।
শুনে নিজেরও খারাপ লাগল।
আপনারা কি ভাবছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।