অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম
ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক স্কুলছাত্র আহত হওয়ার পর রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় রোকেয়া সরণী শনিবার সকালে আধা ঘণ্টা অবরোধ করে রাখে জনতা।
ফুট ওভারব্রিজের দাবিতে তারা সড়ক অবরোধ করে। দাবি বাস্তবায়নে পুলিশ আশ্বাস দিলে রাস্তা ছাড়ে তারা।
সকাল ৯টা থেকে এ সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক বলে মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "সকাল সোয়া ৮টার দিকে মনিপুর স্কুলের শেওড়াপাড়ার শাখার এক শিক্ষার্থী এবং তার অভিভাবক একটি গাড়ির ধাক্কায় আহত হন।
এর পরপরই সবাই বিক্ষোভে নেমে পড়ে। "
দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও অভিভাবকের পরিচয় পাওয়া যায়নি।
বিক্ষোভকারীরা ওভার ব্রিজ এবং স্পিড ব্রেকারের দাবি জানায়। তাদের অবরোধের কারণে সড়কের দুই পাশেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ওভার ব্রিজ নির্মাণের দাবি যথাযথ কর্তৃপক্ষের কছে তুলে দেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/০৯৪০ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।