.
জবা ফুলের আড়ালে
লুকানো সন্ধ্যায়
আমাদের প্রেমিকা
নদীরই উপমা দিই এখনো
আশৈশব বিশ্বস্ত নদী
আরো কালো করে
দ্রূত উড়ে আসা মেঘ
আরো প্রবল ঝড়ের আগে
উড়ে আসা বৃষ্টি
হলুদ কামিজ মেয়েটার গুনগ্রাহী
পাকা ভ্রূ
অসহিষ্ণু বলি রেখা ,
নদীরই উপমা দিই এখনো
আশৈশব বিশ্বস্ত নদী
রচনা: ১৫/২/১৩ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।