আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

রোববার সকালে স্টেশনের যাত্রীরা ট্রেনের ছাদে লাশ দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেয়।
দুপুরে রেল পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রাজশাহী জিআরপি থানার ওসি আলমগীর হোসেন জানান, আনমানিক ১৮ বছর বয়সী ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার কাছে বিস্কুটের বেশকিছু প্যাকেট পাওয়া গেছে।
তিনি বলেন, “তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেনের ছাদে অবস্থান করায় গাছের ডালে মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।