আমাদের কথা খুঁজে নিন

   

গুজব নয় সত্যি, আকাশ থেকে পড়ল হাজার খানেক মৃত পাখি।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

ওয়াশিংটন নিউজ। আচমকা আকাশ থেকে খসে খসে পড়ছে কালো রঙের মৃত পাখি। তাও একটা, দুটো নয়। হাজার খানেক কি, তারও বেশি।

আচমকা এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্টের আরকানসাস শহরে বেশ চান্চ্ঞল্যের সৃষ্টি হয়। বিষয়টির জেরে দ্রুত তদন্তে নেমেছে দেশের বন্যপ্রাণী কতৃপক্ষ। আরকানসাসের গেম আ্যান্ড ফিস কমিশন জানিয়েছে, শুক্রবার রাতে প্রায় দু'কিলোমিটার এলাকা জুড়ে পাখিদের দেহ পড়তে শুরু করে। এই পাখির দল মাঝ আকাশে বজ্রপাত বা শিলাবৃষ্টির কবলে পড়েছিল বলে প্রাথমিক ভাবে সন্দেহ প্রকাশ করেছেন কমিশনের পাখি বিশারদ কারেন রোয়ে। এছাড়া আড়ও একটি কারণ আলোচনায় উঠে এসেছে।

নববর্ষের রাতে উৎসাহী জনতা আকাশে প্রচুর বাজি ছুঁড়ে আনন্দ করেছে। ফলে আচমকা আওয়াজে, গোলমালে বাসা থেকে বাইরে এসে বাজির আঘাতে কিংবা বিকট শব্দে পাখিদের মৃত্যু হতে পারে। আপাতত নিঃসন্দেহ হতে ৬৫ টি পাখি আরকানসাস লাইভস্টক আ্যান্ড পোল্ট্রি কমিশনের ল্যবরেটরি এবং ওয়াশিংটনের ন্যাশনাল উইসকনসিনের হেল্‌থ সেন্টারে পাঠানো হয়েছে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।