আমাদের কথা খুঁজে নিন

   

nick vujicic - আশাবাদী মানুষের এক অনবদ্য উপাখ্যান

মন বসে না পড়ার টেবিলে
এই মানুষকে দেখে কি মনে হয় নিচের ছবিগুলো তারই হতে পারে !! ছোটবেলার ছবি : কিশোর বয়সের ছবি : কম্পিউটার চালাচ্ছেন : এই ব্যক্তির নাম নিক ভোয়আচিচ (pronounced Voy-a-chich) । জন্ম থেকেই তার দুই হাত দুই পা নেই। টেট্রা অ্যামেলিয়া ডিসঅর্ডার নামক এক অদ্ভূত রোগ নিয়ে তার জন্ম । । কিন্তু হাল ছেড়ে দেওয়ার জন্য তো তার জন্ম হয় নি ।

অবিশ্বাস্য হলেও সত্য এই অবস্থায়ও তিনি মূলধারার পড়াশোনা চালিয়ে যান । তার কথা ""I love living life. I am happy.'' ১৭ বছর বয়সে তিনি লাইফ উইদাউট লিম্বস নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান শুরু করেন যার মূলমন্ত্র হল হতাশাগ্রস্থ মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগানো । পরবর্তীতে তিনি ডাবল মেজরসহ গ্র্যাজুয়েশন শেষ করেন । বর্তমানে তিনি motivational speaker ও preacher হিসেবে আশাহীন মানুষকে শুনিয়ে যাচ্ছেন আশার বাণী । প্রশ্ন জাগতে পারে এই অবস্থায়ও তিনি কি কি করতে পারেন?? তিনি সাঁতার কাটেন ।

সার্ফিং করার চেষ্টা করেন। কম্পিউটার ব্যবহার করেন । বাদ্যযন্ত্র বাজান । আরও কত কি!! বিশ্বাস না হলে ইউটিউব ভিডিওটি দেখুন । বেঁচে থাকার নতুন উদ্যম পাবেন নিশ্চিত।

নিক ভুজিসিচ সম্পর্কে আরও জানতে চাইলে দেখতে পারেন তার ওয়েবসাইট লাইফ উইদাউট লিম্বস । নিক এর ওয়েবসাইট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।