১৯৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনককে পরিবারের ১৭ জন সদস্যসহ নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে পরিবারের সদস্যসহ এরূপ ভয়াবহভাবে হত্যার ঘটনা দুনিয়ার ইতিহাসে বিরল। ঘাতক খুনী-চক্র এমন বর্বর হত্যাযজ্ঞের মাধ্যমে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল স্বাধীন বাংলাদেশের অগ্রগতিকে। ধ্বংস করে দিতে চেয়েছিল জাতীয় মুক্তিসংগ্রামের সকল অর্জনকে- রাষ্ট্রীয় চার মূলনীতি ও সংবিধানকে, আওয়ামী লীগকে, সর্বোপরি বঙ্গবন্ধুর চেতনাকে। সংবিধান লঙ্ঘন করে অবৈধ পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখল করে কুখ্যাত “ইনডেমনিটি বিল” চাপিয়ে দিয়ে তৎকালীন সামরিক সরকার এই ঘৃণ্য মানবতাবিরোধী হত্যাকা-ের সঙ্গে জড়িতদের বিচারের পথ রুদ্ধ করেছিল।
দীর্ঘ ২১টি বছর এর বিরুদ্ধে লড়াই-সংগ্রাম শেষে জনগণের ম্যান্ডেট নিয়ে ১৯৯৬-এ আওয়ামী লীগ সরকার গঠন করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐকমত্যের সরকার অবৈধ ইনডেমনিটি বিল সংবিধান থেকে অপসারণ করে। বিচারের পথ হয় সুগম। প্রচলিত আইনে একজন বিচার প্রার্থী নাগরিক বিধি-বিধান অনুযায়ী যেসব আইনী অধিকার পেয়ে থাকেন সেভাবেই চলে বিচারিক প্রক্রিয়াটি। বিচারিক প্রক্রিয়ার সওয়াল জওয়াব শেষে বিজ্ঞ আদালত খুনীদের ফাঁসির রায় প্রদান করেন।
পরবর্তীতে ২০০১-এর পর বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে বিচারের রায় ভ-ুল করতে খুনীচক্রকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য নানারকম টালবাহানা শুরু করে। এর বিরুদ্ধে আমাদের প্রাণপ্রিয় দল, বাংলাদেশের আপামর গণমানুষের দল, জাতির জনকের নিজ হাতে গড়া দল, জাতীয় মুক্তিসংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে কখনো এককভাবে, কখনোবা মৈত্রীজোট গঠন করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমমনাদের ঐক্যবদ্ধ করে রাজপথে-সংসদে কঠিন লড়াই-সংগ্রাম শেষে ২০০৮-এর ২৯শে ডিসেম্বর, বাংলার মানুষের গণরায়ের ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করে, জাতির জনকের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করে বাঙালি জাতিকে অভিশাপ ও কলঙ্ক মুক্ত করে। সমগ্র জাতি সেদিন কী হারিয়েছিল? জাতির জনককে হারানোর দীর্ঘদিন পর খুনীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতীয় চেতনা থেকে অভিশাপের জগদ্দল পাথর অপসারিত হয়েছে। (পড়তে ক্লিক করুন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।