আমাদের কথা খুঁজে নিন

   

আমার লেখা প্রথম কবিতাঃ লাশকাটা ঘরে চাঁদের আলো! খেক্স

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

রাত্রি এখন হয়ত দিপ্রহর । বসিয়া আছি এক লাশকাটা ঘরে.. । আমি আত্মা কিনবা তোমরা যাকে পেতাত্তা বলিয়া ডাক আমি সেই । আর লোহার খাটে আমার নগ্ন প্রাণহীন শরীর ।

খোলা বক্র চোখে তাকিয়ে আছে সাদা চুনকাম করা ছাদের দিকে প্রাণহীন সে চোখ.. । কখনো কাচা মাংসের ঘ্রাণ শুকিয়াচ? তার সাথে একটু ফিনাইল কিংবা সেভলন । আর সাথে একটু পচা রক্তের ঘ্রাণ.. শুকিয়াচ কভু? শুকিলে বুঝিতে পারবে লাশকাটা ঘরের গন্ধ.. । কত নির্মম সে ঘ্রাণ!! শীতল চাঁদের আলো ভরা এক লাশ কাটা ঘর. । ঘরের ভেন্টিলেটরের ফাক দিয়ে একপশলা শীতল চাঁদের আলো থাকিয়া থাকিয়া উজ্জল হচ্ছে আবার ঝাপসা যেন এক ঘষা কাঁচের টুকরো ।

চাঁদের আলো দেখিয়া আমার কাফনের কথা মনে হইলো । একটুকরো সাদা কাফন ও কি জুটিবেনা আমার প্রাণহীন শরীরে ? কিংবা প্রিয়জনের শেষ স্পর্শ ? চাঁদের আলো সরিতে সরিতে আমার প্রাণহীন নিথর শরীরে পরিল.. । হায় আমার প্রাণ হীন প্রিয় শরীর.. ! আর কখনো তুমি জাগিবেনা .. আর কখনো তুমি হাসিবেনা আর কখনো নারীর স্পর্শে শিহরিত হইবে না । বাবার বুকে আর তোমার ঠাই নাই...... কিংবা মমতা জড়ানো মায়ের নরম কোলে । আর ঠাই নাই .. হে শরীর ! তুমি আজ পরিতেক্ত যেমন পরিতেক্ত কোনো পতিতার সন্তান .।

হটাথ কিচ কিচ শব্দ করিয়া খুলিয়া গেল লাশকাটা ঘরের বন্ধ দরজা.. আর ............ আর ঘরে ঢুকিল এক...... যমদূত হয়ত । মরণের সময় কি যমদূত দেখেছি কিনা মনে পড়ে না আজ.। কিন্তু ঘরের ভ্হিতর যে প্রবেশ করিল তাকে যমদূত ছাড়া কি ভাবিয়া নিব আমি? আমার কি মরণ হইতেছে দ্বিতীয়বার? আমি সভ্হয়ে চোখ বুজিলাম. । আমার ভয় করিতেছে । দূর পাহাড়ের কোনো গির্জা ঘন্টা জানায়া দিল এখন রাত দুটা ।

চোখ বুজিয়া শুনিতে পাইলাম ছুরির আর লোহার ঘর্ষণের শব্দ । ও বুঝিতে পারিয়াছি - আমার সরিরের বেবোচেদ হইবে আজ রাতে... । আমার শরীর কাটিয়া বাহির করিবে কোনো গুপ্ত কথা... । হায় রে মরণ... । দ্বিতীয় জন্মেও রক্ষা দিলি না মোরে.. ।

আমি আস্তে আস্তে চক্ষু খুলিলাম.. । যমদূত আমার শরীরের উপর ঝুকিয়া আছে । থেপ থেপ আওয়াজে কাটিয়া যাইতেসে আমার শরীর... প্রাণহীন শরীর । বের হয়ে গেলাম সেই লাশকাটা ঘর হতে । দেখিলাম মাঝরাতের চাঁদ ঢলে পরেছে পশ্চিমে.. আমি দাড়িয়ে আসছি কোনো এক নিস্থব্ধ লাশকাটা ঘরের সামনে ।

রাত্রি এখন দিপ্রহর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.