আমাদের কথা খুঁজে নিন

   

শরীফ কাফীর কবিতা : পার্টিশন

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

পার্টিশন শরীফ এ. কাফী ২৩.০৩.১৯৭৬ ও কেষ্ট, আগে তো তুই এমন ছিলি না! ও ন্যাংটা, তুইও তো বাপ এমন ছিলি না! কি বলে, ঘাটের মরা, জিন্নাহ গান্ধী? শুনলি কিছু, দেশটা নাকি ভাগের ফন্দি? এই ছেলেরা, ওদের কথায় দুভাই তোরা, লাগতে গেলি, এ যে দেখছি মহা ফ্যারা, খুব কেঁদেছি, বৃটিশ যখন ভেঙ্গে দিল, গুঁড়িয়ে দিল, আমার যত পাঁজর ছিল, বঙ্গ আমি, আজও চোখে জল ধরেনা, আবার তোরা, ভেঙ্গে দুই ভাগ হলি যে ক্যা? বলতো দেখি, আমি কি আর "মা" ছিলাম না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.