ব্লগে অনেকেই কবিতা লেখেন। কারো কারো কবিতা তো অসাধারণ। এখানে আসার পর সেই সব সুখপাঠ্য, হৃদয়ে দোল দেওয়া কবিতা পড়ি আর মুগ্ধ হয়ে যাই। এক সঙ্গে অনেক কবির লেখা অসংখ্যা কবিতা প্রতিদিন এখানে পড়া যায়। এ এক পরম পাওয়া।
প্রতিদিন নতুন নতুন কবিতা পড়ছি আর অপার বিস্ময়ে নিজেকে সমৃদ্ধ করছি। তবে কবিতা পড়ছি ঠিকই কিন্তু কবিরা রয়ে যাচ্ছে অন্তরালে অজানা। সেজন্য কবিতা গুলো হয়ে উঠছে আরো রহস্যময়ী। কবিতা পড়ে অনেক সময় কবিকেও জানতে ইচ্ছে করে। একটা কথা আছে, কবিতা বুঝতে হলে কবিকেও জানতে হয় আগে।
যাহোক, আমি নতুন, তাই জানিনা ব্লগে যারা কবিতা লেখেন সেইসব ব্লগকবিদের নিয়ে কোন সংগঠন আছে কিনা। যদি থেকে থাকে তাহলে দয়াকরে কেউ জানালে কৃতার্থ হব। আর যদি না থাকে তাহলে কিভাবে এখানে কবিতার একটি সংগঠন গড়ে তোলা যায় তার পরামর্শ দেওয়ার জন্য প্রিয় ব্লগকবিদের সবিনয় অনুরোধ করছি। তাহলে আমরা কবি ও কবিতাকে একসঙ্গে জানতে পারবো অরো সহজ ভাবে।
সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।