২৪ জুলাই প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগ থেকে জানা গেল যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে অশ্লীল সাইট। আগামী বছর থেকে অশ্লীল বা পর্নোগ্রাফীর ওয়েব সাইট দেখতে পারবে না যুক্তরাজ্যের ইন্টারনেট ব্যবহারকারীরা। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ ঘোষনা দিয়েছেন।এ ব্যাপারে নতুন গ্রাহক এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্টার সফটওয়্যার ব্যবহার করবে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন," পর্নোগ্রাফী শিশুদের মানসিক বিকাশকে ভীষনভাবে বাধাগ্রস্ত করে"।
পর্নোগ্রাফী বন্ধে বাংলাদেশে কি অনুরুপ ব্যবস্থা গ্রহন করা যায় না ? যা আমাদের দেশের শিশু - কিশোরসহ সবাইকে মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।