আমাদের কথা খুঁজে নিন

   

'সাংহাইয়ে মিলিত হয়ে চমত্কার বিশ্ব মেলা উপভোগ' শীর্ষক জ্ঞান যাচাই প্রতিযোগিতার প্রশ্নমালা: শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী চীন ভ্রমণের সুযোগ পাবেন



বন্ধুরা, সাংহাই বিশ্ব মেলা ১ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিদেশের ব্যাপক জনগণকে নিজের মাতৃভাষায় বিস্তারিতভাবে সাংহাই বিশ্ব মেলার প্রসঙ্গ, প্যাভিলিয়ন ও কর্মসূচীসহ নানা তথ্য জানানো এবং মানবজাতির জীবনের ওপর শহরের বিশেষ তাত্পর্য বিশ্লেষণ করার জন্য চীন আন্তর্জাতিক বেতার ২০ ফেব্রুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত বেতার ও ওয়েবসাইটের মাধ্যমে 'সাংহাইয়ে মিলিত হয়ে চমত্কার বিশ্ব মেলা উপভোগ' শীর্ষক বিশ্বব্যাপী জ্ঞান যাচাই প্রতিযোগিতা সংক্রান্ত ধারাবাহিক প্রতিবেদন প্রচার করবে এবং এ সম্পর্কিত প্রতিযোগিতার আয়োজন করবে। এতে অংশগ্রহণের জন্য আপনাদের স্বাগত জানাই। আমাদের বেতারের আয়োজিত অতীতের অন্যান্য প্রতিযোগিতার মতো এবারও আমরা প্রতিটি প্রতিবেদনের শেষে দুটি প্রশ্ন করবো। আমরা শ্রোতাদের উত্তর পত্র থেকে শ্রেষ্ঠ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের নির্বাচন করবো।

তাদের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী আমাদের আতিথেয়তায় চীন ভ্রমণের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় আপনার ভালো ফলাফল অর্জন কামনা করি। ১। সাংহাই বিশ্ব মেলার মাস্কটের নাম কি? ২। আপনি সাংহাই বিশ্ব মেলার পাঁচটি প্রধান স্থাপত্যের মধ্যে যে কোন দু'টি নাম বলুন।

৩। সাংহাই বিশ্ব মেলা কোন তারিখ উদ্বোধন হবে? ৪। সাংহাই বিশ্ব মেলার চীনের জাতীয় ভবনের রং কী রকম? ৫। সাধারণতঃ সাংহাইয়ের কোন অঞ্চলকে এ শহরের দেহরেখা বলা হয়? ৬। 'চীনের প্রথম বাণিজ্য সড়ক' সাংহাইয়ের কোন সড়ককে বলা হয়? ৭।

সাংহাই বিশ্ব মেলা হচ্ছে কততম বিশ্ব মেলা? ৮। সাংহাই বিশ্ব মেলার প্রসঙ্গ কী? এ সম্পের্ক বিস্তারিত জানতে লগইন করুন- Click This Link অথবা Click This Link এই ঠিকানায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।