জনগণের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষের এক মুখপাত্র।
একটি বাজারে এক কবুতরের ফ্লু ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর থেকে সাংহাইয়ে ইতোমধ্যেই ব্যাপকহারে হাসমুরগি নিধন শুরু হয়েছে।
শুক্রবার সাংহাইয়ের একটি বাজারে ২০ হাজারেরও বেশি মুরগি নিধন করা হয়েছে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ।
এইচ৭এন৯ ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৬ জন মারা গেছে। নতুন এ ভাইরাসটি অাগে কখনো মানবদেহে সংক্রমিত হতে দেখা যায় নি।
তাছাড়া, ভাইরাসটি কিভাবে মানবদেহে সংক্রমণ ঘটছে তাও এখনো জানা যায়নি। যদিও এটি মানুষ থেকে মানুষে ছড়ানোর প্রমাণ এখনো পাওয়া যায়নি বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)
তারপরও ভাইরাস মোকাবেলায় বৃহস্পতিবার থেকেই সতর্ক ব্যবস্থা নিতে শুরু করেছে বেইজিং।
ওদিকে, জাপান, ভিয়েতনাম এবং হংকংও প্রাথমিক সতর্কতা জোরদার করেছে। তারা বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে এবং চীন থেকে হাস-মুরগি আমদানি বন্ধ করেছে।
চীনের সাংহাইয়ে মার্চে এইচ৭এন৯ বার্ড ফ্লুতে ২ জনের মৃত্যুর পর এপ্রিলে আরো ৪ জনের দেহে এ ফ্লু সংক্রমণ ধরা পড়ার কথা জানায় কর্তৃপক্ষ।
৮৭ এবং ২৭ বছর বয়সী দুই জন ব্যক্তি ফেব্রুয়ারিতে এ ফ্লুতে অসুস্থ হয়ে মার্চের শুরুর দিকে মারা যায়।
বৃহস্পতিবার সাংহাইয়ে আরো দুজন এবং ঝেজিয়াং এ একজন মারা যাওয়ার পর শুক্রবার আরেকজনের মৃত্যুতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
তাছাড়া, দেশব্যাপী মোট ১৪ জন এ ফ্লু আক্রান্ত হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তপক্ষ। এদের বেশিরভাগই দেশের পূর্বাঞ্চলের মানুষ।
আনহুয়া প্রদেশে এক নারী মার্চের প্রথম দিকে এ ভাইরাস আক্রান্ত হওয়ার কথা দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার কমিশন (এনএইচএফপিসি) এর বরাত দিয়ে গত সপ্তাহে জানিয়েছিল সিনহুয়া।
সর্বশেষ বুধবার পাওয়া খবরে জিয়াংশু প্রদেশে ৩২, ৪৫, ৪৮ বছর বয়সের তিন নারী এবং ৮৩ বছর বয়স্ক এক পুরুষ এইচ৭এন৯ বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
১৯ থেকে ২১ মার্চে ডাক্তারি পরীক্ষায় তাদের দেহে এ সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের ক্ষেত্রে জ্বর এবং কফের লক্ষণ দেখা যায় যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।