প্রিয় ফেসবুক বাসী,
আপনারা অনেকে হয়ত ইত্যিমধ্যে ধরা খেয়েছেন মানে ভাইরাস-সম ভিডিও ফুটেজটি আপনার ওয়ালে দেখেছেন আর যদি পেয়ে না থাকেন তবে আশা করা যাচ্ছে আপনার কোন বন্ধুর ভূলেন বদৌলতে তা অচিরেই পেয়ে যাবেন। আর তাতে থাকবে আর্কষনীয় একটি ছবি যা দেখলে বেশীর ভাগ লোকই হয়ত ক্লিক না করে থাকতে পারবে না, এই ছবিটিই হল এর সবচেয়ে বড় হাতিয়ার, ছবিটি আমি দিয়ে দিতে পরলাম না, এতে আবার সামু এডমিন যদি মাইন্ড খায়, তবে আপনারা যে এতে উপকৃত হবেন তা ১০০০% নিশ্চিত।
এই ভিডিওটি আপনার কোন বন্ধুর কাছ থেকে: (আপনার নাম) this is without doubt the sexiest video ever! এই ভাবে পাবেন।
আর যখনই আপনি এটি দেখার জন্য ক্লিক করবেন আপনি বুঝে ওঠার আগেই তা আপনার কোন বন্ধুর ওয়ালে আপনার নামেই চলে যাবে।
এ নিয়ে ইত্যিমধ্যেই ফেসবুকে অস্তিরতা ছড়িয়ে পড়েছে।
একবার ভাবুন তো আপনার ফেসবুকে তো আপনার অফিসের বস থেকে শুরু করে আপনার মেয়ে বন্ধু, বড় ভাই, ভাবী সহ আরো কত সন্মানীয় ব্যাক্তি বন্ধু হিসাবে আ্যাড করা আছে, তাদের কারো ওয়ালে যদি এমন একটি পোষ্ট আপনার নামে যায় তবে ভাবুন তো একবার আপনাকে কি ভাববে তারা।
তাই বন্ধু সময় থাকতে সাবধান......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।