আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
প্রায় দীর্ঘ এক মাসেরও বেশী অনেক দেন দরবারের পর ইংলিশ ক্লাব টটেনহামের উইঙ্গার গ্যারেথ বেইলকে দলভূক্ত করল স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ! এটার জন্য নতুন ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়তে হল রিয়ালকে। প্রায় ৮৬ মিলিয়ন পাউন্ড বা ১০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশী টাকায় ১০১৪ কোটি টাকার বিনিময়ে;
Gareth Bale finally seals £86m move from Tottenham Hotspur to Real Madrid
Click This Link
আগামীকাল মঙ্গলবার রিয়াল মাদ্রিদের শুধু আনুষ্ঠানিক ভাবে ঘোষণাটা করা বাকী!
ব্রাজিল ও পর্তূগালের উভয় রোনাল্ডো দ্বয়, ফ্রান্সের জিদান, পর্তূগালের ফিগো, ইংল্যান্ডের বেকহামের পর এই ওয়েলসম্যান গ্যারেথ বেইল। একটা জিনিস বলতেই হবে যে শুধু জেদ নয় রিয়াল মাদ্রিদের চাহিদা হিমালয়ের চেয়েও বিশাল। এই যাবৎ স্রেফ আর্জেন্টাইন মেসিকে বাদ দিলে বিশ্বের প্রায় সিংহভাগ সেরা খেলোয়াড় সবাই এখানে খেলেছে। এখন রিয়ালের প্রতিটা খেলা দেখা আমার জন্য জরুরী হয়ে গেছে।
গ্যারেথের গতি সেই সাথে পেনাল্টি বক্সের বাইরে নির্দিষ্ট জায়গায় যে নিশানা নিয়ে কিক করে তার বেশীর ভাগই গোল হয়ে যায়। গোলকিপারেরও কিছু করার থাকে না। সরল অর্থেই গোল মেশিন। আমি মনে করি তরুণ হিসাবে ব্রাজিলের নেইমারের চেয়েও উচুমানের খেলোয়াড় এই গ্যারেথ বেইল। যেহেতু সে ব্রাজিল বা আর্জেন্টিনার না তাই আমাদের বাংলাদেশের মিডিয়ায় তার নামটা তেমন উচ্চারিত হয় নাই।
আশা করি রিয়াল এই বেইলের মাধ্যমে যেকোন প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে উঠবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।