আমাদের কথা খুঁজে নিন

   

মালাগাকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

রোববার রাতে চোট পাওয়া লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে পয়েন্ট খোয়াতেই বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বিরতির ঠিক আগে ফুলব্যাক আদ্রিয়ানোর শক্তিশালী শটে পুরো তিন পয়েন্ট নিয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়ে তারা। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ক্লাবটি।
ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সা। কিন্তু সেস ফ্যাব্রেগাসের বাড়ানো বল আয়ত্বে এনে গোল করতে ব্যর্থ হন স্টাইকার পেদ্রো।


তবে ৪৩ মিনিটে সানচেজের সঙ্গে বল দেয়া-নেয়া করে জোরালো শটে গোল করেন আদ্রিয়ানো।
জেরার্দো মার্তিনো খেলা শেষের প্রায় আধা ঘ্ণ্টা আগে ব্রাজিল তারকা নেইমারকে মাঠে নামালে আক্রমণের ধারও পাল্টে যায়। দানি আলভেসের ক্রস থেকে একটুর জন্য গোল পাননি তিনি। তার চমৎকার একটি ফ্রিকিকও ঠেকিয়ে দেন গোলরক্ষক উইলি কাবালেরো।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর অনেকগুলো সুযোগ তৈরি করে মালাগা।

৫৮ মিনিটে ফ্রিকিক থেকে জেরার্ড পিকের পিঠে লেগে বল ক্রসবারে লাগে । রকে সান্তাক্রুজের পাস থেকে মালাগার ফরোয়ার্ড ফাব্রিস অলিঙ্গার শটও পোস্টে লাগে।
খেলার শেষের দিকে বার্সা গোলরক্ষক ভিক্তরও মালাগার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন। পাল্টা আক্রমণ থেকে নেইমারের শট ক্রসবারের ঠিক উপর দিয়ে চলে যায়।
খেলা শেষে মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস স্বীকার করেন নেন, দ্বিতীয়ার্ধে ভালো খেলেনি চ্যাম্পিয়নরা।

বুধবারে সুপার কাপের খেলার পর খেলোয়াড়রা ক্লান্ত ছিল বলে তিনি জানান।
রোববার আগের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভালেকানোকে ৫-০ গোলে হারিয়ছে আতলেতিকো মাদ্রিদ।
সেভিলা ও লেভান্তের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। সেলতা ভিগো ২-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।