আমাদের কথা খুঁজে নিন

   

মালাগাকে হারিয়ে শীর্ষে আতলেতিকো

তবে রোববার এলচেকে হারালে শীর্ষস্থান ফিরে পাবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

১৮ ম্যাচ থেকে আতলেতিকোর ৪৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট সংগ্রহ করা বার্সেলোনা গোল গড়ে আতলেতিকোর চেয়ে এগিয়ে আছে।

১৭ ম্যাচেই ৪১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান তৃতীয়। সোমবার তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।



মালাগার মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৭০ মিনিটে আতলেতিকোর জয়সূচক গোলদাতা কোকে। ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেসের শট স্বাগতিকদের গোলরক্ষক উইলি কাবাইয়েরো ফিরিয়ে দেয়ার পর গোল করেন এই মিডফিল্ডার।

এই গোল শেষ পর্যন্ত তিনটি মূল্যবান পয়েন্ট এনে দিলেও মালাগা সফর থেকে স্বস্তি নিয়ে ফিরতে পারেনি আতলেতিকো।

দ্বিতীয়ার্ধের শুরুতে হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন হুয়ানফ্রান। আগামী সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ছাড়াই নামতে হবে আতলেতিকোকে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।