১.
ভালবেসে আমি
এক সাগর জল বুকে ধরেছি
তবুও ভাসিনি জলে
তোমাকে আরো ভালবাসবো বলে।।
অন্ধ কানন হয়ে স্মৃতি ধরে রাখবো
সাড়াটি জীবন শুধু তোমাকেই ভাববো-২
তোমারই হতে আমি চলছি জ্বলে।।
ভোরের শিশির হয়ে পড়ে র’ব পথে
তুমি নিজের অজান্তেই ছুঁয়ে যাবে আমাকে-২
তোমারিই হতে আমি যাবো দলে।।
গানের কথা-বাংলা লিরিক-১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।