আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়কের জন্য ইউনূসকে ধরেছেন খালেদা: ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া একসময় বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার তিনি মানেন না। পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন খালেদা জিয়াই আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য ড. ইউনূস সাহেবকে ধরেছেন। সে জন্য ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের জন্য তদবির শুরু করেছেন। ’

আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম নগরের চকবাজারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপিতে যোগ দেওয়ার পরামর্শ দেন মোশাররফ হোসেন। ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলছেন। এমনিতে কথা বলে কোনো লাভ নেই। আপনি আগে বিএনপিতে যোগ দিন, তারপর কথা বলুন।



মোশাররফ হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করে দেশে সংসদ নির্বাচন দেওয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বেশ কয়েকটি রায় হয়েছে। রায় কার্যকরের জন্য অপেক্ষা করতে হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।