উড়তে চাই পাখির মত কিন্তু ডানা পাই না
প্রযুক্তির এ যুগে আমাদের জীবন কতটা সহজ হয়ে গিয়েছে তার আদর্শ এক উদাহরন Google Earth। এখন আর কোন জায়গা ঘুরে ঘুরে দেখতে হয়না। ঘরে বসেই দুনিয়ার সব রাস্তাঘাট চেনা হয়ে যায়। যাক , আর ভুমিকা দিয়ে লাভ নেই। এখন একটা Google Earth বিষয়ক সমস্যার কথা বলব।
সবাই নিশ্চয় জানেন Google Earth এ একবার কোন জায়গা দেখলে Automatically সেটা Cache মেমরীতে সেভ হয়ে যায়। পরের বার ওই জায়গা দেখার সময় ইন্টারনেট সংযোগ লাগে না। ধরুন অনেক দিন ধরে অনেক সময়/KB খরচ করে আপনি Google Earth এ আপনার পছন্দের স্থান গুলো Clear করলেন, হঠাৎ কোন একদিন Virus বা অন্য কোন কারনে Windows Setup দিতে হল। অমনি আপনার সব কষ্ট জলে। নতুন করে সব কিছু আবার clear করা শুরু করতে হবে।
না ........................ এই বোকামি আর করার দরকার নেই। Cache মেমরী টা কপি করে নিলেই হল। এখন এই Cache মেমরী টা কই পাবেন ?
Google Earth install করলে dbCache.dat আর dbCache.dat.index নামের দুটি ফাইল তৈরী হয়। Windows 7 এ এই ফাইল এর পাথ হল
C:\Users\s\AppData\LocalLow\Google\GoogleEarth আর এক্সপি তে C:\Documents and Settings\s\LocalSettings\ApplicationData\Google\GoogleEarth. (এখানে s এর বদলে user name হবে) এই পাথ ধরে খুজে না পেলে dbCache.dat লিখে C:\ তে সার্চ করলেও চলবে। এখন আপনার কাজ হল Google Earth এ দরকারী সব জায়গাগুলো clear করার পর ঐ ফাইল দু' টো কপি করে কোন নিরাপদ জায়গায় (অন্য কোন ড্রাইভ বা pc) রেখে দেয়া।
এরপর যখনই pc নতুন Setup দেবেন বা Google Earth নতুন install করবেন তখন এই ফাইল দু' টো ওই আগের ফোলডার এ paste করে দেবেন। বাস , কাজ শেষ। আপনাকে আর সময়/পয়সা খরচ করতে হবেনা। সবকিছু readymade!
নতুন Setup/ install দেবার পর আপনি চাইলেই আপনার বন্ধুর pc থেকেও Cache মেমরী (তথা dbCache.dat) টি কপি করে নিয়ে আসতে পারেন। এই ভাবে আপনি পাবেন ইন্টারনেট সংযোগ ছাড়াই
Google Earth এর মজা !!!
বিঃ দ্রঃ Google Earth install দেবার পর পর প্রথমবার খোলার সময় ইন্টারনেট সংযোগ না থাকলে সাধারণত গ্লোব টা আসেনা ।
তাই প্রথমবার আপনার নেট সংযোগ লাগবে। পরেরবার থেকে সংযোগ ছাড়াই ব্যবহার করতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।