অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
সিদ্ধিসভায় চলছে গত জন্মের পাপের বিনির্মান, রক্তের গহীনে দূর্বিনীত স্রোত বিপ্রতীপ অন্ধকারে, স্খলনের উচ্চতায় মিশেছে অর্বাচীন, অমৃতাক্ষর ঘৃণা, ভূলক্রমে পয়ারছন্দ এসে হানা দিয়ে যায় সুররিয়াল স্বপ্নদর্শন ।
বিস্ময়কর ভাবলেশহীনতা বিস্ফোরিত কবির আর্তনাদের নৈশব্দতায়, খুঁজে ফিরতে চায় সে উদার আকাশ বা মাটির সোদা গন্ধ, অথবা সমুদ্রসৈক্তে খুঁজতে চায় নুড়ি সে আঁধারগ্রস্ত নটরাজ, মাঝে মাঝে দোদুল্যমান অনুভূতিতে হানা দিয়ে যায় মোজার্টের নবম সিম্ফোনি ।
জলোচ্ছাস প্লাবতি আত্মার জানালায় আঠালো নোনা গন্ধ, কালো প্রজাপতির জংধরা অনুভূতি যেন রহস্যের ইন্দ্রজাল, মেঘের স্বপ্নপূরীতে পথভ্রষ্ট কবি হৃদয়ের ক্রুসেডে, শূন্যতার মরুভূমি বিবেকের নির্জীব পদচারণা ।
ল্যাম্পপোস্টরে কৃত্রিম আলোতে নিশাচর স্বপ্নের নির্লীপ্ততা, অসূয়া প্রবাহের ব্যতিহার বিগ্রহ, কচুপাতায় জমা পানি খুঁজে পেয়েছে ছিদ্র, কঠোর গদ্যে হারিয়ে যায় শ্লোক বলা কাজলাদিদি ।
ভবঘুরে স্বপ্নের সায়াহ্ন আঁধারে কালের অদৃষ্ট চক্র, ইস্রাফীলরে শিঙ্গায় ধ্বনিত হবে প্রলয়ের আহবান, ইট কাঠের খাঁচায় বন্দি কবি শেষ বারের মত খুঁজে ফেরে-চাঁদের আলোয় মিটিমিটি করা জোনাকী অথবা ঝিঝি পোকার একটানা ডাক ।
কালের মিউজিয়ামের বিস্ময়কর চারদয়োলে গুর্মোট অব্যর্থ ভাষা, প্যাপিরাসের পাতায় গড়ে উঠছে সেই বিষাদের মিউজিয়াম, চায়ের কাপে মিশেছে আমিষলোভি পিপড়ার ফরমিক বিষ, ইজিচেয়ারে বসা দোপয়ে কবি খুঁজে ফেরে সপ্তর্ষির নির্বাক প্রশ্নোত্তর ।
শেষ কবে সফল স্বপ্ন দেখেছে কবি মনে নেই, এই জন্মে তো নয়ই, হয়ত গত জন্মরে আগরে জন্মে, হয়ত হাজার বছর আগে সিলিং আটকে পড়ে থাকা রশির বৃত্তে ঝুলে পড়ার আগেই সে স্বপ্নের অপমৃত্যু ঘটেছিল ।
গত জন্মের ফিনিক্সের ডিম বন্দি ছিল প্যান্ডোরার বাক্সে, এই জন্ম তাই পুড়ছে প্রমিথিউসের আগুনে, সময়রে সাথে ঘটেছে অভিশাপের এক্সপোনেনশিয়াল বিস্ফোরন, কবির বিশ্বাস মঙ্গলে বেচে নাই আর কোন অনুজীব ।
পৃথিবীর টানে তেজকটাল ভাসিয়ে নিয়ে গেছে চাওয়া পাওয়া, অরুণ কিরণ ঢাকা পড়েছে উড়ন্ত উদার আকাশে, পৃথিবীর জেলখানায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আমি সেই কবি, ছড়িয়ে পড়েছে দেহে হেমলকের বিষ, ইউফ্রেটিস তীরে প্রতিস্থাপিত হচ্ছে ফারাওয়ের প্রস্তর সমাধি ।
হয়ত আবার ফিরে আসব নিদিষ্ট সময় পর, যেভাবে ফিরে আসে আমাবর্স্যা বা পূর্নিমা, আর হতে চাই না ফিনিক্স, ছাইগুলো ফিরে পাবে ব্যাকটেরিয়া প্রতিরোধক ক্ষমতা, হিটলারের মত পবিত্র ফুসফুস নিয়ে আসব ফিরে যে কি না ছুঁয়ে দেখেনি সিগারেট ।
কতটা হেমলক আমাকে পৌছে দিতে পারে আকাশের সর্বোচ্চ নীলমায়?
[বি: দ্রঃ প্রথম জেপিজির উধ্বৃতি ক্যাম্পাস এর এক বড় ভাইয়ের, ২য় জেপিজি ডিসক্লেইমড আর তৃতীয় জেপিজির উধ্বৃতি কালেক্টেড]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।