চলার পথ অনেক, সত্য পথ একটাই
১.
লোক দেখানো ও শোনানো ইবাদাত আল্লাহ্ প্রকাশ করে দিবেন
জুন্দাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার কৃতকর্মের সুনামের লোক সমাজে প্রচার করে বেড়ায়, আল্লাহ্ কেয়ামতের দিন তার কৃতকর্মের প্রকৃত উদ্দেশ্যের লোকদেরকে জানিয়ে ও শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে এ কাজ (সৎকাজ) করবে, আল্লাহ্ কেয়ামতের দিন তার প্রকৃত উদ্দেশ্যের কথা লোকদের মাঝে প্রকাশ করে দিবেন।” [বুখারী: ৬৪৯৯]
২.
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “কেয়ামতের দিন আমার উম্মাতকে ‘গুর্রান মুহাজ্জালীন’ বা ‘দীপ্তিমান মুখমণ্ডল ও হাত-পায়ের অধিকারী’ বলে ডাকা হবে। কাজেই তোমরা যারা দীপ্তি বাড়াতে সক্ষম তারা যেন এ কাজ করে।” [বুখারী: ১৩৬, মুসলিম: ২৪৬]
৩.
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, “রাসূলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কোমরে হাত রেখে সালাত আদায় করতে বারণ করেছেন।” [বুখারী: ১২২০]
আরও জানার জন্য আমারা এখানে যেতে পারি...
http://www.ourholyquran.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।