আমাদের কথা খুঁজে নিন

   

prayer for a life

"চে তুমি বেঁচে ওঠো মোর প্রানে...হৃদপিন্ডে সঞ্চার করো এক ফোঁটা বিপ্লবী রক্ত"

বিক্ষুব্ধ জলতরঙ্গ, কোন আক্রোশে নিয়ে গেলে তুমি ওকে? জলরাশির মাঝে আজও খুঁজে ফিরি আমি। কৃষ্ণবর্ণ মেঘমালা, তুমি কিসের প্রলোভনে মনে করাও তার কথা? বৃষ্টি ঝড়াও, বাড়াও মনের ব্যথা। আজও কষ্ট পাই যখন ভাবি ও নেই। সূর্যদেব, তোমার প্রখর রৌদ্র আজ আরও প্রখর লাগছে, যমদূতেরে বলো গিয়ে, আমি জানতে চাই- কেন সে নিয়ে গেল বন্ধুটিরে পৃথিবীর ওপারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।