আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজীতে 'JUSTICE' বলে একটা কথা আছে যার দুইটা অর্থ হয়,বিচার অথবা ন্যায়বিচার।কিন্তু ইসলামে বিচার বলে কোনো কথা নাই।শুধু ন্যায়বিচার।

গত কয়েকদিন থেকে খুব জ্বর থাকার কারনে ঘর থেকে বের হতে পারিনি। কষ্ট করে জুম্মার নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করেই চলে আসছিলাম,এমন সময় ইমাম সাহেব সবাইকে বসে থাকতে বললেন কিছু বলবেন বলে। দেশের পরিস্থিতি বিবেচনায় বুঝে ফেললাম তিনি কি বলবেন,তাই চুপচাপ বসে পড়লাম। ''ইংরেজীতে 'JUSTICE' বলে একটা কথা আছে যার দুইটা অর্থ হয়,বিচার অথবা ন্যায়বিচার।

কিন্তু ইসলামে বিচার বলে কোনো কথা নাই। শুধু ন্যায়বিচার। '' এই কয়টা কথা বলেই শুরু করলেন,তারপর বললেন, ''আমি কথা গুলো কেনো বলছি আপনারা নিশ্চয় বুঝে গেছেন। দেশে বিচারের নামে যে বেহায়াপনা চলছে তা সত্যি মুসলমানদেরই ব্যার্থতা। আমি আর কারো কথা জানিনা কিন্তু অভিযুক্ত লোকদের মধ্যে একজন আছেন যার জন্যে আমার অন্তর কাঁদে।

যেই লোকটাকে দেখে এই শাহজাহান(ইমামের নাম) আজ ছোটো হলেও একজন আলেম হয়েছে তার বিরুদ্ধে হত্যা-ধর্ষনের মতো জঘন্য অভিযোগের কথা শুনলে ঈমান কেঁপে উঠে। যেকোনো ধরনের অররাধীরই বিচার হওয়া উচিত। তাই বলে বিচারের নামে মোমবাতি জ্বালিয়ে,নিরবতা পালন করে দিন রাত নারী-পুরুষ একসাথে নাচ-গান করে কোন বিবেকে ??মোমবাতি জ্বালিয়ে কোনো কিছুর প্রতিবাদ প্রকাশ করা যায়না। এটা মুর্তিপূজারই নামান্তর। আর নিরবতা পালন ??সাঈদী সাহেবের একটা ওয়াজের কথা মনে পড়ে গেলো।

উনি একবার বলেছিলেন যে, তিনি তখন সংসদ সদস্য,তো অধিবেশনের শুরুতে কে জানি মারা গেছে তাই তার আত্মার মাগগেরাতের জন্যে ১ মিনিট সবাইকে দাড়িয়ে নিরবতা পালন করার জন্যে স্পিকার সাহেব বললেন। যে কথা সবাই উঠে দাড়ালেন,শুধু সাঈদী সাহেব এবং তার মতো আদর্শে বিশ্বাসী আর কয়েকজন ছাড়া। স্পিকার এটা দেখেও কিছু বললেন না,কারন সাঈদী সাহেবের সাথে তর্ক করার যোগ্যতা যে তার নাই এইটা উনি ভালো করে জানেন। কিন্তু সবার নীরবতা পালনের শেষ সাঈদী সাহেব হঠাত উঠে দাড়িয়ে বললেন,''মাননীয় স্পিকার,১ মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করে যদি কারো আত্মার মাগফেরাত হয় তাহলে এক মিনিট কেনো সারাদিন দাড়িয়ে থাকতে রাজি আছি। কিন্তু আপনাদের এই নীরবতা দিয়ে কিছুই হবেনা।

বিদয়াতী সংস্কৃতী থেকে বেরিয়ে আসুন। আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করুন। মাগফিরাতের মালিক ত শুধুই তিনি। গুটিকয়েক নাস্তিক-মুরতাদ বাদে পুরো সংসদ ভদনের সদস্যরা সেদিন তার কথাকে ডেস্ক চাপড়িয়ে সমর্থন জানিয়েছিলেন। '' আজ সেই সাঈদী সাহেবের বিচারের জন্যে আবার নীরবতা।

লাভ হবেনা। আল্লাহর সম্পদ আল্লাহই রক্ষা করবেন। '' সাঈদী সাহেবকে আল্লাহ হেফাযত করুন - কথাটা বলেই তিনি তার কথা শেষ করলেন। আতপর 'আমীন' কথাটা বলে আমি মসজিদ থেকে প্রস্থান করিলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.