আমাদের কথা খুঁজে নিন

   

ইসকোর নৈপুণ্যে রিয়ালের সহজ জয়

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে ২৬ মিনিটে দলকে এগিয়ে দেন স্পেনের হয়ে একটি ম্যাচ খেলা ইসকো। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার পাস বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যান তিনি। আলতো টোকায় বল জালে জড়াতে কোনো সমস্যা হয়নি। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়ার ফ্রি-কিকে হেড করে লক্ষ্যভেদ করেন বক্সের ভেতরে থাকা সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার।

এবারের লা লিগায় এটাই রোনালদোর প্রথম গোল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় থাকে রেকর্ড ৩২ বারের লিগ চ্যাম্পিয়নদের। ৭২ মিনিটে ব্যবধান ৩-০ও হয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে নেয়া রোনালদোর পাস বেনজেমার পা ঘুরে চলে আসে ইসকোর কাছে। কোনাকুনি শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন তিনি।

৮১ মিনিটে অতিথিদের সান্ত্বনাসূচক গোলদাতা ফরোয়ার্ড ইবাই গোমেজ। লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচেও জয়সূচক গোল করেছিলেন ইসকো। স্পেনের সফলতম ক্লাবের পক্ষে সেটাই ছিল তার অভিষেক ম্যাচ। ২১ বছর বয়সী এই ফুটবলারের লিগে তিন ম্যাচ থেকে গোলও তিনটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.