শত্রুর সঙ্গে সব সময় ভাল ব্যবহার করলে সে একদিন বন্ধুতে পরিনত হবে। - এডমন্ড ধার্বা
ইট কাঠ আর কংক্রিট এর এই শহরে শান্তি সেতো শুধুই ধোঁয়াশায় ভরা একটি শব্দ। যেখানে সবুজ নেই, ফুল নেই, পাখি নেই। সেখানে শান্তির জায়গা কোথায়। নানা আছে তবে তা একেবারেই প্রাণহীন মনে হয় আমার কাছে।
তবুও আজ খুবই মন ভাল আমার। কারন বৃষ্টি এসেছে আবার। সেই দিনগুলোকে মনে করিয়ে দিয়ে। ঘাসে মোড়া আমাদের মাঠটি যখন পানিতে টইটুম্বুর। তখন বল নিয়ে তাতে ঝাপাঝাপি সারাদিন ভর।
দৌড়ে গিয়ে পিছলে পড়া, কাদায় লুটোপুটি খাওয়া। পুকুরে ডুব দিয়ে পানির উপরে পড়া বৃষ্টি ফোটার শব্দ শোনা। কি যে আনন্দময় ছিল দিনগুলো। বাসায় ফিরে খেয়ে দেয়ে খাতামুড়ি দিয়ে বৃষ্টির শব্দ শোনা আর ঘুম। আজকে যেন সেই দিনগুলোই ফিরে এসেছে।
সেই একই মুষলধারে বৃষ্টি পড়ছে। টানা শো শো শব্দ, বাতাসের সাথে নাচছে বৃষ্টির ফোটা। নাহ্ আর লিখতে পাড়ছিনা। ঘুম আসছে, দু-চোখ জুড়ে শুধুই ঘুম। এখন ঘুম যাবো ঘুম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।