^^^^^^^^^
ঘোর অমাবশ্যায়
ল্যাম্পোস্ট'ই যখন মিটিমিটি
চিৎকারে আলোর অস্তিত্ব
জানাচ্ছিল, তখনি
তাকে উপড়ে দেওয়ার ঘৃণ্য প্রয়াস।
কেউবা আবার মত্ত,
জঞ্জাল হিসেবে তাকে
সেরমাপে বেচে দেয়ার
দালালিতে বেহুঁস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।