^^^^^^^^^
ভুতুড়ে মোড়ের সেই ল্যাম্পোস্টটাকে
কখনো চেয়ে দেখেছ? রংচটা,
অনেক জায়গায় মরিচা ধরা। দেখনি
কেনইবা দেখবে, ওটাতো জন্ম থেকেই
তোমাদের পথ দেখাচ্ছে, সাহস দিচ্ছে
ঐ মোড়টা পেরুতে, যেখানে আসলে
ছেলে বুড়ো সবারই গায়ে কাঁটা দেয়।
যেদিন তার সব আলো নিভে যাবে,
তোমরা পথ ভুলে, ভয় পেয়ে অজ্ঞান হবে।
সেদিন ঠিকই তাকে তোমরা দেখবে।
আমারও নিজেকে ঐ ল্যাম্পোস্টের মত
মনে হয় এখন।
চিরন্তন রগচটা,
অনেক কালি এই ছোট্ট জীবনে।
কি হবে নিজেকে বদলিয়ে, স্বকীয়তা হারিয়ে
আমি নিজেকে বদলাবনা।
ভয় পাচ্ছ তোমরা? ভয়ের কিছু নেই,
ভয় পেয়ো না, আমি তোমাদের জন্যই
ক্ষয়ে যাব, যতদিন বাঁচি।
যেদিন আমার রক্তরা হবে হিম, নির্জীব আমি।
আমি কতটা কি ছিলাম, তোমাদের জীবনে
নিশ্চয় বুঝবে সেদিন, তোমরা-তুমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।