আমাদের কথা খুঁজে নিন

   

আজ এই দিনটাতে(দিনটাকে নয়) মনের পাতায়(খাতায় নয়) লিখে রাখ।(আমায় মনে পরার দরকার নেই)। .........নিরাপদ......সাধারণ......এবঙ দর্শন সংক্রান্ত আলাপচারিতা।

...

সেইফ জেনারেল ব্যন নিয়ে কতই না কথা হল এবং হবে। আসুন......না না দেখুন আমাদের এই বিষয়গুলোর এক্সপ্লোর : সেফ: নিরাপদ (আপনি একজন নিরাপদ ব্লগার) ম্যাচিং কন্ডিশন: S= Super A=Attitudes(on) F= Fermar’s E=Election এক্সপ্লোর: ব্রিটিশ শাসনামলে কৃষকেরা আন্দোলনের জন্য নিজেদের মধ্যে নির্বাচন করত একজন আপাত "“নেতা”"কে। এতে তাদের নিজেদের মধ্যে বিজয় হলেও "“মূল শাসকেরা”" কিন্তু তাদের শোষণ করতই। জেনারেল: সাধারণ (আপনি একজন সাধারণ ব্লগার। আপনার লেখা সরাসরি ক্রমানুসারে পাতায় প্রকাশিত হবে।

তবে সম্পাদক উপস্থিত থাকলে তার সাপেক্ষে সংকলিত পাতায়ও প্রকাশিত হতে পারে। ) ম্যাচিং কন্ডিশন: G= Good E= Effective N= Nourishing E= Elimentary R= Rough A= Affected L= Lazy এক্সপ্লোর: জেনারেল মহাশয়( আর্মি অফিসার ভাববেন না যেন) কিন্তু ভালই চাটুকার হতে পারেন। (নিরাপদ হতে হবে কিনা!) ব্লগ থেকে বাদ পড়তে পড়তে টিকে থাকেন। যারা চাটুকার নন তারা আবার উল্টো হয়ে থাকেন। (অর্থাৎ উগ্র মেজাজ আরকি!)।

তারা হলেন পোস্টাক্রান্ত (পোস্টাক্রান্ত=পোস্ট দ্বারা আক্রান্ত, তৃতীয়া তৎপুরুষ সমাস)। অনেক ক্ষেত্রে এ অবস্থা থেকে নিরাপদে উত্তীর্ণ হতে সময় বেশী লাগে কারণ অনেকে পোস্ট না দিয়ে অলস জীবন যাপন করতে থাকেন। ওয়াচ: দর্শন (উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে ফলশ্রুতিতে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে না। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন। ) ম্যাচিং কন্ডিশন: W= Weighted A= Attacked T=Teer (তীর) C= Caught H= Harshed এক্সপ্লোর: বিভিন্ন পোস্ট যেগুলো মহামান্য মডারেটর গণের মন:পূত হয় না বা তাদের করা নিয়মের বহির্ভূত হয়েছে বলে তারা মনে করেন তার দ্বারা ব্লগার হয়ে থাকেন আক্রান্ত।

অনেক ক্ষেত্রে মডারেটর কর্তৃক আক্রান্ত হবার কারণ পর্যন্ত খুজে পাওয়া যায় না। যদিও কোন না কোন কারণ তারা ঠিকই উপস্থাপন করে থাকেন। সে যাই হোক.................... সবার ব্লগিং শুভ হোক। । ।

। (এই কামনায়........................ব্র্যাকেট কিন্তু শেষ হল না। ......... {এদিকে ওয়াচ সময়: (২২ দিন ১২ ঘণ্টা)}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।