আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ এক্সপ্রেস

যুতসই আত্মসমালোচনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দয়া করে আমার পরীক্ষা নেবেন না। বেয়াল্লিশ টা বছর হয়ে গেল আকাশ দেখিনি। কতবার দেখতে গিয়েছি। মস্তবড় একটা ফাঁসির দড়ি ঐ সাত আসমান ফূড়ে নিচে নেমে এসেছে! মাগো! আমি আকাশ দেখতে চাই; সাদা কপোতের নীল আকাশ।

আমার আকাশে কেন ফাঁসির দড়ি ঝুলছে? আমি কি তবে সেই জনতা, যার বোন বীরাঙ্গনা? রক্তের ভেতর কতগুলো জীবাণু কিলবিল করে মা। আর কতদিন এই ফাঁসির দড়ি দেখতে হবে? ওরা কি তবে আমার মাঝে মিশে গেছে! ব্যাস, আর নয়। আজ আমার শাহবাগ আছে; রক্তটাকে সেদ্ধ করে স্বাধীন শ্বাস নিতে চাই মা। প্রজন্ম চত্ত্বর আমাকে ডাকছে। আসি মা, ওদের গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে আসি।

কাল আমি আকাশ দেখব, তুমি দেখে নিও মা, আমি পারব, আমাকে পারতেই হবে। আমি তারুণ্যের একাত্তর, আমি জনতার শাহবাগ এক্সপ্রেস। ফুয়াদ সারওয়ার ০৯/০২/২০১৩ তৃতীয় প্রহর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.