আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাল্যকালে ধরা খাওয়া



ছেলে বেলায় আমার সাথে আমার বড় ভাইএর মাঝে মাঝেই ঝগড়া লাগত। মজার কথা হল আমার ভাইটি ছিল বেশ চালাক চতুর, সে গোপনে আমাকে চিমটি দিয়ে চুপ মেরে থাকতো। আমি তার প্রতিউত্তরে তারঃস্বরে চিৎকার করে তাকে মারতে যেতাম। এদিকে আমার ভাইয়ের কর্মকান্ডতো কেউ দেখে নাই। আমার রুদ্র মূর্তি দেখে সবাই ভাবত, শয়তান আমিই।

বড় ভাই কে মারছি। ব্যাস শুরু হত আমার উপর উত্তম মধ্যম। কত দিন যে এমন ধাতানি খাইসি তার ইয়ত্তা নাই। আমার লেখার সাথে কোন কিছুর কোন সম্পর্ক নাই। থাকলে তা কাকতাল মাত্র।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।