আমাদের কথা খুঁজে নিন

   

হাসনাহেনা বকুল মালতি

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

হাসনাহেনা বকুল মালতি ----------------------------------------------------------- পরিরা বাগানে আসে নাচে খিলখিলিয়ে হাসে ঢলে পরে এওরগায় আমিতো জানিনা তারা কোন আকাশের বাসিন্দা কোন মেঘের'পর ছড়িয়ে শুকায় চুল। প্রতিটা ঘুমের অবয়ব ভাবি সরলা নদী! হর্ষরা কেবল রাতেরই সন্তান ঘুমের পাড়ায় হেটে গেলেই উঠোনে ফুটে হাসনাহেনা বকুল মালতি পরিরা বাগানে আসে নাচে খিলখিলিয়ে হাসে ঢলে পরে এওরগায় আর ফুলগন্ধে আচ্ছন্ন সাপেরা এইখানে চাঁনসওদাগর পরজন্মের বিশ্বাসীরা সাপ হতে চাইলে আমি হবো হাসনাহেনার ক্রীতদাস। --------------------------- আল্লাইয়ার ১৩ই ফেব্রুয়ারী ২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।