আমার প্রথম প্রকাশিত উপন্যাস "অচেনা শ্রাবণে" অমর একুশে বইমেলা-২০১৩ তে স্টল নাম্বার-২৭৭ ""গদ্যপদ্য"" পাওয়া যাচ্ছে। (প্রথম চারটি লাইন লিখেছিলাম কোনও এক সময়। আজ পুরোটা লিখলাম আচমকাই। একদম সাধারণ কিছু। )
""আফসোসে আফসোসে কাটাকাটি""
--------------------- শাফায়াত হোসেন (শাওন)
তোমার আফসোস তুমি আমাকে পাওনি,
আমার আফসোস তোমাকে আমি যেতে দিয়েছি !!!
অভিমানে কতো সময় চলে গেলো, সব অভিমান ভালো না...
অভিমান অনেক সময় নষ্ট করে দেয়।
অভিমান অনেক দূরে ঠেলে দেয়।
অভিমান ৩য় ব্যক্তির প্রবেশ নিশ্চিত করে।
অভিমানে তুমি ভুলে যেতে পারো কিংবা তোমার ভুল মনে হতে পারে;
সেই জোনাকি সন্ধ্যায় তুমি আমারই কাঁধে,
অলস প্রহরে পরম নির্ভরতায় মাথা রেখেছিলে।
ফুঁপিয়ে যখন অশ্রুবিসর্জন করতে;
তোমার ঠাঁই হতো আমার বুকটায়।
আমি বলতাম---“বুকের পাশটায় কেমন চিনচিন ব্যথা”
চোখ ভিজিয়েও কাঁপত তোমার অধর।
চমকে উঠে চাইতে তুমি;
পরক্ষনেই আমার সরল স্বীকারোক্তি---
“বারে!!! এমন চোখের জলে নদীও শুকিয়ে যাবে!!!
নদীর বুকেও জে এত জল নেই, সবই বুঝি তোমার!!
নদী সেই শোকে শুকিয়ে পাথর হয়ে গেছে!!!”
তখনই তোমার সেই হাসি,
এমন ঠোঁট উলটানো অভিমানী হাসি, আমি আর আবিষ্কার করতে পারিনি ২য় বার...!!!
কেন জানি তুমি আমায় আর চাওনি...!!
কেন জানি আমিও তোমায় যেতে দিয়েছিলাম...!!!
শেষ পর্যন্ত অভিমানেরই জয়,
দুজনেই সর্বস্ব দিয়ে অভিমানের হাতে সময় তুলে দিয়েছি;
একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছো কিনা জানি না।
অসংখ্য বৃষ্টি... জোছনা... দীর্ঘশ্বাসের রাত...কেমন দুজনেরই আফসোসে কাটে!!!!
তোমারও আফসোস আছে, ঠিক যেমনটা আমারও
আফসোসে আফসোসে কাটাকাটি।
এরপরও কাটাকাটি টা থেকেই গেলো...!!!!
বিচ্ছেেদই দীর্ঘ প্রলাপ বকি......। ।
FB Book page link---https://www.facebook.com/srabon06
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।