আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ার কি পারতো, আজ একটি শোকার্ত ব্যানার ধারণ করতে ?

বন্ধ জানালা, খোলা কপাট !

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস । আমাদের বিজয়ের ঠিক আগ মুর্হূতে, ১৪ ডিসেম্বরে পাকীস্তানী হায়েনারা তাদের পরাজয় নিশ্চিত জেনে, শেষ কামরটি বসিয়ে যায় আজকের এই দিনে । জাতির মেধাবী সন্তানদের পরিকল্পিতভাবে তারা নিদারুণ নৃশংসতায় হত্যা করে । একটা জাতিকে মেধাশূণ্য করে দিতে পারলে, সে জাতির অগ্রগতি স্থবির করে দেয়া যায় । অগ্রগতির পথ রূদ্ধ করা যায় । খুব সহজ হিসেব ছিল হায়েনাদের । আমাদের মেধাবী সন্তানরা অকাতরে প্রাণ দিলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে, একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন জাতিসত্তা, একটি স্বাধীন মানচিত্র চাওয়াটাই ছিল তাঁদের একমাত্র অপরাধ । আজ জাতির ভীষণ ভীষণ শোকের দিন । যে শোক প্রকাশের জন্য শব্দরা সবসময় যথেষ্ট নয় । এই শোকের দিনটির প্রতি কেন আমাদের এই উদাসীনতা ? সামহ্যোয়ার কি পারতো, সামহ্যোয়ার কি পারতো না একটি শোকার্ত ব্যানার ধারণ করতে আজ ? দেশের সবচে' জনপ্রিয় ব্লগ সাইট হিসেবে সামহ্যোয়ারের কি এতটুকু দায়বদ্ধতা নেই দেশের প্রতি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।