আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধা ও বিনয়ের রাজনীতি !



শ্রদ্ধার সাথে, আজীবন দলীয় প্রধান থাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন খালেদা জিয়া। আবার বিনয়ের সাথে বলেছেন আব্দুল জলিল, তিনিই দলের সাধারণ সম্পাদক ! এখন শেখ হাসিনার নির্দেশে বিশ্রামে আছেন ! অসুস্থ সাইফুর রহমান দলে ফিরে আবার চাংগা । কি এক আজব খেলায় মেতে উঠেছে বাংলাদেশের রাজনীতি। তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে একটু বিশ্রামে আছেন। তার ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র ।তা হতে পারে দু বছর , হতে পারে ছ মাস। উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান নেমেছেন - পাবলিসিটি অব দ্যা কোড অব পলিটিক্যাল কন্ডাট কাজ শিখাতে ! এই যে বিনয়ের রাজনীতি , এতে দেশের জনগণের লাভ-ক্ষতি কি ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।