আমাদের কথা খুঁজে নিন

   

দুর্গন্ধময় স্মৃতির আবর্জনা



নিরুদ্বেগ থাকো তুমি আমার প্রেম অন্যকেউ দখল করলে কাঁদতে এসো না উচ্ছ্বাসিত রও তুমি অন্যকারো হয়ে গেলে আমি অধিকার ফলাতে এসো না উচ্ছ্বাস আর উদ্বেগহীনতার উষ্ণতা বুকে করে ঘুমিয়ে থাকো মরুচিকার মহাশূন্যে আমি ডাকতে যাবো না কোনো অধিকারের অম্লও ঢালতে যাবো না তোমার মধুর ঘুমে শান্তি কুড়াবো কারো পবিত্র কোলে শুধু মাঝে মাঝে হেঁটে যাবো রাস্তার ধারের ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো দুর্গন্ধময় স্মৃতির আবর্জনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।