আমাদের কথা খুঁজে নিন

   

গুমোট অন্তরাল !!!

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .

আমি কেমন যেন শামুক হয়ে যাচ্ছি, শক্ত খোলসটাতে নিজেকে গোটাচ্ছি বন্ধ ভেতরটাতে হাস্‌ফাস্‌ করছি ভুলের গন্ধে দুম্‌রে-গুম্‌রে মরছি ........................................... আলোর অপেক্ষায় উঁকি দিয়ে দেখছি । জীবনটা খুবই আস্তে এগোচ্ছে, শামুকের পা থেকে গতিটা হারাচ্ছে , সবার এগিয়ে যাওয়া চুপচাপ দেখছে নিজের পিছিয়ে পড়া কষ্ট বাড়াচ্ছে ........................................... গতির অপেক্ষায় শোকসন্ধ্যা মাড়াচ্ছে । কষ্টগুলো শামুকের শক্তি বাড়ায় , খোলসটা খুশিগুলো দূরে তাড়ায়। শামুকের ভেতর কালো কষ্ট জমা হয়, বাইরে খেলে যায় খুশির তাল ও লয় ! বাইরের পৃথিবী খোলসে খুশির রং দেখে, তা থেকে রং নিয়ে নিজের গায়ে মাখে। ভেতরের ঐ গহীন-কালো সবার অজানা , যেখানে অশুভ প্রেতাত্মার অবাধ আনাগোনা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।