আমি শুধুই মানুষ, কোন বিশেষণ নাই। এটাই স্বাভাবিক যে, তরুণরা সব সময়ই একটু বেপরোয়া। নতুন স্টাইলের অদ্ভুদ ড্রেস, বাবার রক্ত চক্ষু, সবার সামনে প্রেমিকার হাত ধরা কোন কিছুকেই কি তারা পরোয়া করে! যৌবনের শুরুতে ভাব নিয়ে সিগারেট খাওয়া, হাতে বেসলেট পরে প্রচন্ড শব্দে মোটরসাইকেল চালানো, গ্রাম্য শালিসে নির্যাতিত নারীর সাহায্যে এগিয়ে আসা এসবই হয়তো তারুণ্যের অলঙ্কার। কে জানতো একদিন ইতিহাসে দখল নিবে শাহাবাগ! আশ্চর্যজনক ভাবে গত কিছুদিন যাবত তারুণ্যের এ প্রাকৃতিক নিয়মের ব্যত্যয় দেখছি। দেশ যখন মধ্য যুগীয় পথে এগিয়ে যাচ্ছে, যাদের ধর্মের দোহাই দিয়ে সামাজিক সুবিধা আদায় করা ছাড়া আর কোন যোগ্যতা নাই তারাই সবাইকে জিম্মি করছে, রাষ্ট্রযন্ত্র যখন ক্ষমতার মোহে মুক্তচিন্তার দরজারুদ্ধ করে ভাবছে সবাইকে বোকা বানাতে পেরেছে তখন কোথায় সে তরুণরা যারা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ছাই করে দিবে সব আবর্জনাকে! যাদের দেখে সব সুবিধাবাদিরা লেজ গুটিয়ে পালাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ তরুণরা কখনো হারিয়ে যায়না, কারণ তাদের অনুপস্থিতির সময়টা পৃথিবীর কোন ঘড়ি হজম করবেনা, ইতিহাস তাকে কালো অক্ষরে অন্ধকার সময় বলে অভিহিত করবে। তবে কি আজ তারুণ্যের এই নীরবতা ঝড়ের আগের গাম্ভীর্য?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।